মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যুবক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৮

পূর্বাশা ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাসিম হোসেন (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায়।

শনিবার সকালে উপজেলার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে নাসিম হোসেন নামের এক যাত্রীর মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি