শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৮

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ২০ সেপ্টেম্বর কুমিল্লায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়া থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসে। ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম গামী মুরগী বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় পৌছলে সামনে দাড়ানো অজ্ঞাত গাড়িকে সজোড়ে ধাক্কা দেয়।

এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এঘটনায় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আবু সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দিনের পুত্র।

এদিকে পৃথক দূর্ঘটনায় আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা রাতের কোন সময়ে গাড়ি থেকে পড়ে নিহত হন ওই ব্যাক্তি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি