ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। রোববার দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিবৃতিতে বলেন, সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সাথে একমত পোষণ করে বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে যুক্তরাষ্ট্র ডিএসএ নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানায়।
বিবৃতিতে মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে যাতে এটি বাংলাদেশের সংবিধান, মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।’























































