সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন একাদশ নিয়ে লাওসের বিরুদ্ধে মাঠে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:নেপালের বিপক্ষে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের ভুলে সাফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এরপর যারা আর বাংলাদেশ জাতীয় দলের খোঁজ খবর রাখেননি, এমন অনেকেরই প্রশ্ন বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচে লাওসের বিপক্ষে কী আজ আবারও সোহেল দাঁড়াবেন বাংলাদেশের গোলপোস্টে?

নাহ্। আজ সোহেল বাংলাদেশের পোস্টে দাঁড়াচ্ছেন না। সাফ সুজুকি কাপের পরপরই দল থেকে বাদ পড়েছেন আবাহনী লিমিটেডের এই গোলকিপার। তাঁর বদলে আজ জাতীয় দলের পোস্টে থাকবেন আশরাফুল আলম রানা। এশিয়ান গেমসে যিনি দারুণ খেলেছিলেন। শুধু সোহেলের স্থলে রানাই নয়, সাফ ফুটবলের একাদশ থেকে আজকের একাদশে পরিবর্তন থাকবে বেশ কয়েকটি জায়গায়।

বাংলাদেশের ফরমেশন বা ছকেও থাকছে ভিন্নতা। সাফে বাংলাদেশের ফরমেশন ছিল ৪-২-৩-১। বাফুফে সুত্রে জানা গেছে, বাংলাদেশ দলের আজকের ফরমেশন হবে ৪-৪-২।

সাফের লেফট উইঙ্গার সাদউদ্দীনও মোটরসাইকেল দুর্ঘটনার খেসারত দিয়ে আছেন দলের বাইরে। তাঁর স্থলে দেখা যেতে পারে গত মৌসুমে আরামবাগের জার্সিতে খেলা রবিউল হাসানকে। আর ‘নাম্বার নাইন’ হিসেবে যোগ হতে পারেন আবাহনী লিমিটেডের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। আর বাকি সবাই সাফের একাদশের নিয়মিত খেলোয়াড়।

৪-৪-২ ফরমেশনে বাংলাদেশের একাদশ: আশরাফুল রানা; ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল; মাঝমাঠ: জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ ও রবিউল হাসান; আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল ও নাবীব নেওয়াজ জীবন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি