শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নুওভো রিনাসসিমেনতো’ বা ‘নিউ রেনেসাঁ পুরস্কার’ পেয়েছেন ইউনূস


নুওভো রিনাসসিমেনতো’ বা ‘নিউ রেনেসাঁ পুরস্কার’ পেয়েছেন ইউনূস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

 

ডেস্ক রিপোর্ট: ‘নুওভো রিনাসসিমেনতো’ বা ‘নিউ রেনেসাঁ পুরস্কার’ পেয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই মিলানে অনুষ্ঠিত সোকা গাকাই আন্তর্জাতিক সম্মেলনে তাকে এ পুরস্কার দেওয়া হয়। ইউনূস সেন্টার থেকে বুধবার (৩ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের মাধ্যমে মানবতাবাদী দর্শনে তার অসাধারণ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়। ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই’র মতে, প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, মানুষ একটি অনন্য সত্তা যা নিছক মুনাফার চেয়ে অনেক বেশি মূল্যবান। দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনীতির মাধ্যমে মানব জাতির উন্নততর ভবিষ্যৎ নির্মাণের জন্য তিনি নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষ হয় প্রফেসর ইউনূসের সাম্প্রতিক গ্রন্থ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’-কে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। সোকা গাকাই ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে ৭৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। সোকা গাকাই একটি কমিউনিটি-ভিত্তিক বৌদ্ধ সংগঠন যা জীবনের মর্যাদা বাড়াতে শান্তি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা বিশ্ব জুড়ে ১৯২টি দেশ ও এলাকায় নিচিরেন বৌদ্ধ মানবতাবাদী দর্শন সমুন্নত রাখতে কাজ করে চলেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি