শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জাতীয় নির্বাচনের আগেই ৫১৭ উপজেলায় কর্মকর্তা নিয়োগ দিতে চায় ইসি


জাতীয় নির্বাচনের আগেই ৫১৭ উপজেলায় কর্মকর্তা নিয়োগ দিতে চায় ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।আর এ জাতীয় নির্বাচনের আগেই ৫১৭ উপজেলায় কর্মকর্তা নিয়োগ দিতে চায় ইসিনির্বাচনের আগে ৫১৭ জন সহকারি উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ২ হাজারের মত নতুন জনবল নিয়োগ দিতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেন, কোন প্রক্রিয়ায় এই জনবল নিয়োগ দেওয়া হবে এটা এখনই বলা যাচ্ছে না।তবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জনবল নিয়োগ করে তাদেরকে নির্বাচনে ব্যবহার করা যাবে বলেও জানান তিনি।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচনকে সামনে রেখে এখন সবারই পদোন্নতি হচ্ছে।বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই পত্রিকায় জনপ্রশাসনে পদোন্নতি হচ্ছে, পুলিশে পদোন্নতি হচ্ছে কিংবা তারা পদোন্নতি চাচ্ছেন। নির্বাচন কমিশনেও পদোন্নতির একটা ঢেউ লেগেছে।

তিনি বলেন, গতকাল (বুধবার) আমার সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন‌্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির সভা।এই সভায় আমরা ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছি। যদিও এটাকে পদোন্নতি বলা যায় না। আমরা সুপারিশ করেছি, এটা এখন কমিশন সভায় যাবে। তারপর কমিশন অনুমোদন দিলেই এটাকে পদোন্নতি বলা যাবে।

তিনি আরো বলেন, পদোন্নতির জন্য সুপারিশ করা ৭৫ জনের মধ্যে কোনো যুগ্ম-সচিব নেই। এর মধ্যে ৯ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ২৯ জন উপ-সচিব এবং ৩৭ জন সিনিয়র সহকারি সচিব রয়েছেন।

তবে প্রয়োজনের তুলনায় এই পদোন্নতি খুবই অপ্রতুল বলেও জানান এ নির্বাচন কমিশনার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি