সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের মানুষকে আঘাত দিয়ে কোনো গোপন কাজ করতে পারব না’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আর ক’দিন বাঁচব ঠিক জানি না। দেশের মানুষকে আঘাত দিয়ে কোনো গোপন কাজ করতে পারব না।

বুধবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত টক শো ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্ট পরিপূর্ণ না হলেও এই ঐক্যকে স্বাগত জানিয়ে বঙ্গবীর বলেন, আমি চাই আরও বৃহত্তর ঐক্য। সেই ঐক্যে তিনি সরকারি দল আওয়ামী লীগকেও চান। একাত্তর সালে দেশে যে ঐতিহাসিক ঐক্য হয়েছিল সেই ঐক্য প্রত্যাশা করছেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।

তিনি বলেন, একটা অর্থবহ ও একাত্তরের মতো ঐতিহাসিক ঐক্য চাই, যে ঐক্যের মাধ্যমে আমাদের দেশে মানবিক মূল্যবোধগুলোর অবক্ষয় ঘটছে, সেখান থেকে আমরা যাতে ফিরে আসতে পারি।

‘আমরা যে নিজের দায়িত্ববোধ হারিয়ে ফেলেছি, একে-অন্যকে সম্মান করতে পারি না, ধীরে ধীরে সবই একটা লাগামহীন অবস্থা হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্যই আমি জাতীয় ঐক্য চাই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি