বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী


বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত শেষে আজ বৃহস্পতিবার দুপুরে এখানে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে দুপুর প্রায় ১২টায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী পরে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি পবিত্র মক্কা নগরীতে যাবেন এবং রাতে উমরাহ্ পালন করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি