মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারো বার্সায় ফিরতে যোগাযোগ করছেন নেইমার!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: এক সময় বার্সেলোনা ভক্তদের হৃদয় ভেঙ্গে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। অনেকের ধারণা, মেসির ছায়া থেকে বের হওয়ার জন্যই রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যান তিনি। সেই নেইমারই কিনা এখন বার্সেলোনায় ফিরতে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন!

স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা।

আরেকটি স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগও করেছেন নেইমারের প্রতিনিধিরা। তবে দলবদলটিতে আগ্রহ প্রকাশ করলেও শেষমেশ তা সম্পন্ন করতে পারেননি তিনি।

মুন্দোর মতে বার্সেলোনায় ফিরতে ক্লাবটির উচ্চপদস্থ লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন নেইমার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি