বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শক্তিশালী বিরোধীদলের অংশগ্রহণ দরকার : মার্শা বার্নিকাট


গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শক্তিশালী বিরোধীদলের অংশগ্রহণ দরকার : মার্শা বার্নিকাট


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শক্তিশালী বিরোধীদলের অংশগ্রহণ দরকার । তাঁর দেশ বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সবাইকে নিয়েই নির্বাচন করতে চায় সরকার। কোনো দল যদি নির্বাচনে না আসে সে দায়িত্ব তাদের। সরকার এই দায় বহন করবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি