মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজেকে একটু সময় দিতে চান মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: সেই এশিয়া কাপ থেকেই গ্রোন স্ট্রেইনের ইনজুরিতে ভোগা টাইগার অধিনায়ক মাশরাফি এখনও পুরোপুরি সুস্থ হননি। তবে এরপরেও মাত্র এক ফরম্যাটে খেলার সুযোগ আছে বিধায় জিম্বাবুয়ে সিরিজে খেলছেন তিনি।

এশিয়া কাপ থেকে ফিরে গ্রোন ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহ অনুশীলন না করতে পারা মাশরাফি সংবাদ সম্মেলনে নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে বলেছেন, ‘আমার একটু সময়ের দরকার। প্রায় তিন সপ্তাহ তো অনুশীলন করতে পারি নি। আমি হয়তো ব্রেক নিয়ে থাকতে পারতাম। কিন্তু আমি আসলে এক ফরম্যাট খেলি থাকি।’

জিম্বাবুয়ে সিরিজের পর তিন থেকে চার সপ্তাহের একটি বিরতি পাচ্ছেন মাশরাফি। আর এই সময়টায় নিজেকে ফিট করতে কাজ চালাবেন তিনি বলে জানিয়েছেন। নিজের শক্তিমত্তা নিয়েও কাজ করার ইচ্ছা তার। বলেছেন, ‘এই সিরিজের পরেই তিন-চার সপ্তাহ ব্রেক আছে। কিছুটা ট্রিটমেন্টের দরকার, আর কিছু স্ট্রেন্থের কাজ করলে আশা করি ঠিক হবে।’

টাইগার দলপতি আরও যোগ করেন, ‘একটা গ্রোন ছিল, আবার বল লেগেছে দুইটা। ফিজিও খুব ভাল ট্রিটমেন্ট করেছে। এখন মোটামুটি ম্যানেজ করার মত অবস্থায় আছে। আসলে সেখান (এশিয়া) থেকে এসে হয়ে ওঠে নি, কিন্তু আমি এর থেকেও ভাল ফিটনেস নিয়েও খেলি আমি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি