শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাসযাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:আব্দুল্লাহপুর আশুলিয়া রোডে উত্তরা স্লুইচ গেট এলাকায় ওভার টেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ২০ ফুট নিচে পড়ে যায়। এ ঘটনায় গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো নিহতের খবর পাওয়া যায় নি। আজ মঙ্গলবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ গাউছিয়া থেকে যাত্রীবাহী বাস এস কে আর ট্রাভেলস (ঢাকা মেট্রো-জ-১১-০৮৪০) পাবনা যাওয়ার পথে উত্তরা স্লুইচ গেট এলাকায় ওভার টেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার ২০ ফুট নিচে বাড়ির পাশে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৮-১০ জনকে উদ্ধার করে। যাত্রীরা সবাই কাপড়ের ব্যবসায়ী বলে জানা যায়।

নারায়ণগঞ্জের গাউছিয়া থেকে কাপড় কিনে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসের যাত্রীরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বাসের যাত্রী মো. আবুল হোসেনের কাছ থেকে দুর্ঘটনার তথ্য জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি