বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলখানায় কোর্টরুম রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: মামলা পরিচালনার জন্য দেশের প্রতিটা জেল খানায় একটা করে কোর্টরুম রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন তিনি। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় মোট ১৯ হাজার ৭৭৮ কোটি টাকার ২১ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সভায় ৬২৫ কোটি টাকা ব্যয়ে ‘কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই অনুশাসন দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটা জেল খানায় একটা করে কোর্টরুম রাখতে হবে। ফিজিক্যালি হাইকোর্টে না এনে যাতে এখানে মামলা পরিচালনা করা যায়।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রতিটা জেল খানায় একটা করে কোর্টরুম রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। ফিজিক্যালি সমস্যা থাকলে যাতে করে এখানে মামলা পরিচালনা করা যায়। ‘

তিনি আরো বলেন, জেলখানা শাস্তির স্থান না করে পুনর্বাসনের স্থান হিসেবে বিবেচনা করা হবে। এখানে তাঁতসহ নানা ধরণের উৎপাদনমূখী কাজ করা হবে। এখান থেকে যে আয় হবে কয়েদীদের তা থেকে ভাগ দেয়া হবে। প্রতিটি জেলখানায় একটা টেলিফোন বুথ থাকবে। যাতে করে কয়েদিরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি