শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডুবন্ত শিশুকে বাঁচিয়ে ‘হিরোর’ খেতাব পেলেন ডেলিভারি বয় (ভিডিও)


ডুবন্ত শিশুকে বাঁচিয়ে ‘হিরোর’ খেতাব পেলেন ডেলিভারি বয় (ভিডিও)


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:নদীতে ডুবে মারা যাচ্ছিলো এক শিশু। তাকে বাঁচিয়ে হিরোর খেতাব পেলেন এক ডেলিভারি বয়। খবর দ্য ইন্ডিয়ান একপ্রেসের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে ডেইলি মেইল জানায়, ছয় বছরের এক শিশু নদীর পাশে গিয়ে একটা ঝাড়ু পরিষ্কার করছিল। হুট করে সে নদীতে পড়ে যায়। ওইসময় তখন পাশের রাস্তা দিয়ে মটর সাইকেলে করে যাচ্ছিলেন এক ডেলিভারি বয়। পানিতে ডুবে যাচ্ছিলো ওই শিশুকে দেখেই সে তৎক্ষণাৎ তার মটরসাইকেল থামিয়ে নদীতে নেমে পড়ে। উদ্ধার করে পানিতে পড়ে যাওয়া শিশুটিকে। উদ্ধার করার কিছুক্ষণ পর আবার নামে সে নদীতে। নেমে মেয়েটির একটি জুতা সে তুলে আনে।

পুরো ওই ঘটনা রেকর্ড হয় রাস্তার পাশে থাকা এক সিসিটিভিতে। ফুটেজটি মুহূর্তেই ভাইরাল হয় চীনের সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে ওই ফুটেজ শেয়ার করে সবাই ওই যুবককে প্রশংসায় ভাসাচ্ছেন। প্রকৃত হিরোর তকমা দিচ্ছেন অনেকে।

ভিডিও ফুটেজ থেকে পড়ে ওই যুবকের পরিচয় পাওয়া যায়। ২৩ বছর বয়সী অই যুবকের নাম লিনফেং।

বেইজিং নিউজকে লিনফেং বলেন, আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। পানিতে ডুবে যাচ্ছিলো ওই শিশুকে দেখে আমি অবাক হয়ে যাই। মুহূর্তেই তাকে বাঁচাতে পানিতে নেমে পড়ি। আমি না থাকলে হয়তো শিশুটি মারা যেত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি