শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নয়াদিল্লীতে বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক, ১৪ সদস্যের ঢাকা ত্যাগ


নয়াদিল্লীতে বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক, ১৪ সদস্যের ঢাকা ত্যাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮

 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক আগামী ২৪-২৬ অক্টোবর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ। বৈঠকে অংশ নিতে নৌপরিবহন সচিবের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল নয়াদিল্লীর উদ্দেশে আজ ২৩ অক্টোবর ঢাকা ত্যাগ করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের নৌখাত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এছাড়া দু’দেশের মধ্যে যাত্রী ও পর্যটকবাহী ক্রুজ (জাহাজ) চলাচল সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), নৌপথে পণ্য চলাচল সুবিধার জন্য প্রচলিত প্রটোকল ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিটি)-তে প্রয়োজনীয় সংশোধন এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন বিষয়ে চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৭২ সালের ১ নভেম্বর প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) স্বাক্ষরিত হয় এবং নৌ বাণিজ্য নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে। উক্ত প্রটোকলের মেয়াদ ২০১৫ সালের ৩১ মার্চ উত্তীর্ণ হলে ২০১৫ সালের ৬ জুন পুনরায় পিআইডব্লিউটিটি স্বাক্ষরিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি