শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মইনুলের মুক্তির দাবি সুপ্রিম কোর্ট বারের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:কারাগারে থাকা সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবলম্বে মুক্তি দিতে দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার। বুধবার সংবাদ সম্মেলন করে বারের সভাপতি জয়নুল আবেদীন এ দাবি করেন।

জয়নুল আবেদীন বলেন, সাংবাদিক মাসুদা ভাট্টির প্রশ্নই ছিলো অবান্তর ও অসম্মানজনক। একজন সাংবাদিকের এ ধরনের বক্তব্য দুর্ভাগ্যজনক। এটি অপরাধ। তিনি বলেন, মানহানীকর কোনো বক্তব্য মইনুল রাখেননি। তারপরও মামলা হয়েছে। আর সারা দেশে মহিলা লীগের লোকজন এসব মামলা করছেন। একটি দলের পৃষ্ঠপোষকতায় এসব হচ্ছে।

জয়নুল আবেদীন বলেন, একটি অপরাধের ঘটনায় একটি মামলা হয়। তারপরও একের পর এক সংবিধান লঙ্ঘন করে মামলা দেওয়া হচ্ছে। আর ৫০০ ধারায় মামলায় জামিন দিতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। জামিন না দেওয়া অপরাধ। এছাড়া মামলাগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলেও উল্লেখ করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি