শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলা বিষয়ে আপিল আদেশ সোমবার


খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলা বিষয়ে আপিল আদেশ সোমবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আনা লিভ টু আপিলের বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দিবে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বিষয়টি নিয়ে শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২৭ অক্টোবর এ করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। সে রিভিশন আবেদন গত ১৪ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট।

এরপর ওই খারিজ আদেশের বিরুদ্ধে ২৫ অক্টোবর চেম্বার আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

উল্লেখ্য, আগামীকাল ২৯ অক্টোবর এ মামলায় বিচারিক আদালতে রায়ের তারিখ ধার্য রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি