মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে এম্পোলিকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। শনিবার রাতে সিরি-এ লিগের ম্যাচে এই জয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে তাদের অর্জন ২৮ পয়েন্ট।

লিগে এখনো জয়ের দেখা পায়নি এম্পোলি। তবে জুভেন্টাসের বিপক্ষে ঘরের মাঠ স্তাদিও কার্লো ক্যাস্টেলানিতে ফ্রান্সিসকো কাপুতোর গোলে এগিয়ে যায়। কিন্তু প্রথমার্ধের এই লিড আর ধরে রাখতে পারেনি স্বাগিতকরা।

দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের হয়ে ৫৪ মিনিটে সমতা ফেরায় রোনালদো। ৭০ মিনিটে তিনি আরেক গোল করে দলকে এগিয়ে নেন। পর্তুগিজ সুপারস্টারের দ্বিতীয় গোলেই ১০ম ম্যাচে জুভেন্টাসের নবম জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে রোনালদো স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেছেন, ‘ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের পর আমরা কিছুটা পরিশ্রান্ত ছিলাম। তারপরও আমরা ম্যাচে থাকার চেষ্টা করেছি। বিরতির পর নিজেদের পজিশন বাড়িয়ে বেশি সুযোগ সৃষ্টির চেষ্টা করেছি। দিনের শেষে জয় নিয়েই ঘরে ফিরেছি, এটাই গুরুত্বপূর্ণ।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি