মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চলতি বছরে ওয়ানডেতে সর্বনিম্ন ইনিংসটি খেললেন কোহলি


চলতি বছরে ওয়ানডেতে সর্বনিম্ন ইনিংসটি খেললেন কোহলি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: বিরাট কোহলিকে আগেভাগে আউট করার পর যেকোনো বোলারই গর্ববোধ করবেন। কেমার রোচেরও নিশ্চয়ই এখন গর্ব হচ্ছে খুব! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া ভারতীয় অধিনায়ককে আজ চতুর্থ ম্যাচে ১৬ রানেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। চলতি বছরে একদিনের ক্রিকেটে এটি কোহলির সর্বনিম্ন ইনিংস।
২০১৮ সালে ১৩ ইনিংসে ছয়বার তিন অংকের কোটা ছুঁয়েছেন কোহলি। হাফসেঞ্চুরি আছে তিনটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন সেঞ্চুরিতে বিরল রেকর্ড গড়েছেন এই ডানহাতি। প্রথম ভারতীয় হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক গড়েন তিনি। আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি পেলে শ্রীলংকার কুমার সাঙ্গাকারার রেকর্ডটা ছুঁয়ে ফেলতেন কোহলি। ২০১৫ সালের বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।

তবে সাঙ্গাকার রেকর্ডে ভাগ বসাতে পারেননি কোহলি। দারুণ শুরুর পর ব্যক্তিগত ১৬ রানের মাথায় রোচের বলে উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। চলতি বছরে ওয়ানডেতে এটিই তার সর্বনিম্ন রানের ইনিংস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি