ডেস্ক রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৪ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।এতে মোট ব্যয় হবে ২৪ হাজার ৭৪১ কোটি টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, আজকের সভায় ২৪ টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৪ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১৯ হাজার ৩৬১ কোটি ৯৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৩০৬ কোটি ৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৫ হাজার ৭২ কোটি ৬৬ লাখ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ।
























































