বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হাটহাজারীতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ শিশুর মৃত্যু


হাটহাজারীতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৮

 


ডেস্ক রিপোর্ট:চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর এ খবর নিশ্চিত করেছেন।

মৃতরা হলো— তানিম (৩) ও রাজিয়া সুলতানা (১১)। এছাড়াও চিকিত্সাধীন আছেন তানিমের মা সোনিয়া আক্তার (২৫), তার এক বছর বয়সী মেয়ে মিম ও রুবি আক্তার (১৫) নামে তাদের এক প্রতিবেশী।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আমান বাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি