সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রংপুর আদালতে মইনুলকে জুতো-পঁচা ডিম নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ


রংপুর আদালতে মইনুলকে জুতো-পঁচা ডিম নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: মানহানীর মামলায় কাঠগড়া থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে ব্যরিস্টার মইনুল কে নেওয়ার সময় আদালত চত্বরে আ’লীগ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে । তারপর পরিস্থিতি সাভাবিক হয়ে আসে বলে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাব হোসেন।

এর আগে ব্যরিস্টার মইনুল কে আদালতে নেওয়ার সময় আদালত চত্বরে ব্যরিস্টার মইনুল কে জয় বাংলা স্লোগান দিয়ে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন শুনানির জন্য রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে নেওয়া হলে এ ঘটনা ঘটে।

এর আগে আদালত চত্বরে ঝাড়ু মিছিল করে মহিলা আ’লীগের কর্মীরা। শনিবার বিকেলে শুনানি উপলক্ষে ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। প্রসঙ্গত, ১৬ অক্টোবর রাতে বেসরকারি টিভি চ্যানেল ৭১’এ টকশোতে আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাসুদা ভাট্টিকে আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ জন্য রংপুরে মানবাধিকারকর্মী মিলি মায়া বাদী হয়ে ২২ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি