মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় সাংসদ মিলনের গাড়ি ভাংচুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:কুমিল্লার বরুড়া উপজেলায় স্থানীয় সাংসদ(কুমিল্লা-৮) মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলনের গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ঝলম বাজারে এ ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনার উদ্বোধন করার জন্য যাওয়ার পথে ঝলম বাজারের মুখে এমপির গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তের একটি দল গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন গাড়ির ভিতরে ছিলেন। তবে তিনি অক্ষত আছেন বলে জানা গেছে। খবর পেয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল যান। এ বিষয়ে জানতে এমপি মিলন ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তারা কল রিসিভ করেননি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান, ভাংচুরের বিষয়টি শুনেছি। তদন্ত চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি