সোমবার,২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বড় লিড নিচ্ছে জিম্বাবুয়ে, তাইজুলের দশ (সরাসরি)


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষে লিড বড় করছে সফরকারী জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান। মাসাকাদজা ৪৮, টেইলর ২৪, উইলিয়ামস ২০ ও সিকান্দার ২৫ রান করেন। ক্রিজে আছেন চাকাবভা ও ওয়েলিংটন।বাংলাদেশের হয়ে তাইজুল ৪টি এবং মিরাজ দুটি উইকেট নিয়েছেন।

তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৮ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে এগিয়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯১ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিল তারা। তবে বিরতি থেকে ফেরার পর তাইজুলের ঘূর্ণিতে লাগাম টেনে ধরে বাংলাদেশ।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৮২ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রান করে। ১৩৯ রানে এগিয়ে থেকে ইনিংস শুরু করা জিম্বাবুয়ে এখন পর্যন্ত ২৮৫ রানের লিড নিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি