ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষামতায় আসলে নৌবাহিনীকে আরো শক্তিশালী করা হবে। আজ সোমবার রাজধানীর খিলক্ষেত নৌবাহিনী ঘাঁটি ‘শেখ মুজিব’র উদ্ভোধন অনুষ্ঠান তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশকে একটি উন্নত ও স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরো আধুনিকভাবে করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, যারা দেশের অতন্ত্রপ্রহরী তাদের পরিবারের সকলেই যেন ভালোভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে কাজ করবে সরকার।
























































