বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা মহানগরীতে যৌন উত্তেজক ওষুধ বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

সেলিম সজীবঃ
কুমিল্লায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি ও মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

জেলা প্রশাসক আবুল ফজল মীর নির্দেশনায় সোমবার বিকেলে জাংালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ প্রসঙ্গে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক জানান, ড্রাগ অ্যাক্ট ১৯৪০ ধারা মোতাবেক জাংগালিয়া এলাকার কুমিল্লা হারবাল মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়।

এ ধরনের নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকারক ওষুধ বিক্রি ও মজুত রাখার অপরাধে দোকান মালিককে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, ড্রাগ সুপার, পুলিশ সদস্যবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি