বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সেনাবাহিনী প্রধানের সঙ্গে ডিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ


সেনাবাহিনী প্রধানের সঙ্গে ডিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৮


ডেস্ক রিপোর্ট:সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও ঢাকা মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং এই দুই বাহিনীর মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস), অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) উপস্থিত ছিলেন।বাসস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি