শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৩টি ফার্মেসিতে অবৈধ ওষুধ কেনা বেচার দায়ে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৮

স্টাফ রিপোর্টার:কুমিল্লা নগরীর বিভিন্ন ফার্মেসিতে অবৈধ ওষুধ কেনা-বেচার দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার, কুমিল্লা জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ হারুন-অর- রশিদসহ প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয় গঠিত একটি শক্তশালী টিম অভিযান পরিচালনা করেন।

মেয়াদোত্তীর্ণ ও বিক্রি-নিষিদ্ধ ওষুধ কেনা-বেচার কারনে সোমবার নগরীর ১৭ নং ওয়ার্ডের বখশি মেডিকেল হল, সাগর মেডিকেল হল ও ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুরে সৌরভ ড্রাগস্ জরিমানা করা হয়েছে।

প্রতিদিনের মতো পরিচালিত যৌথ অভিযানে নগরীর বখশিয়া মেডিকেল হলে ১০ হাজার, সাগর মেডিকেল হলে ১০ হাজার টাকা, সৌরভ ড্রাগস্ এ ৮ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে পুলিশের এর একটি টিম।

কুমিল্লা জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ হারুন-অর- রশিদ জানান, প্রতিদিনের মতো আমাদের অভিযান চলবে। তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রি-নিষিদ্ধ ওষুধ কেনা-বেচার করা হচ্ছিল আমরা তাদেরকে জরিমানা করেছি।এবং প্রেসক্রিপশন ছাড়া যে ফার্মেসিতে ঔষধ বিক্রি করা হবে তাদের দোকান গুলো বন্ধ করে দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি