স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার ২০১৭-১৮ মৌসুমে মার্কার জরিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এই পুরস্কারটিকে বলা হয় মার্কার পিচিচি ট্রফি।
গেল মৌসুমে মেসি বার্সার হয়ে লিগে ৩৪ গোল করেন। এই মৌসুমেও দুর্দান্ত খেলছেন। ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন।
বার্সেলোনায় এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন প্রভাবশালী দৈনিক মার্কার পরিচালক হুয়ান ইগনাসিও।
পুরস্কার নেয়ার সময় মেসি বলেন, ‘যেকোনো সময়ের চেয়ে লিগ এখন বেশি কঠিন। সবাই সবাইকে হারাতে পারে।’
নিজের শারীরিক অবস্থা নিয়ে মেসি বলেন, ‘মাঠে ভালো অনুভব করছি। শতভাগ ফিটনেস নিয়ে শুরুতে একটু শঙ্কায় ছিলাম। কিন্তু এখন ভালো বোধ করছি।’
মেসি তার ক্যারিয়ারে পঞ্চম বার মার্কার এই পুরস্কার পেলেন।

























































