রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


২২৬ রানে জিতে সিরিজ সমতা টাইগারদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট :  জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৮ রানের বিশাল এক জয় দিয়ে সিরিজ ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট দল। রানের দিক থেকে যেটি টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০০৫ সালে ঢাকার মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে ২২৬ রানের জয় পেয়েছিল টাইগাররা।

সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ জয়। আর তৃতীয় সর্বোচ্চ জয়টি তাদের এসেছিল ২০১৪ সালে। এই জিম্বাবুয়ের বিপক্ষেই চট্টগ্রামের মাটিতে ১৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

একই বছর খুলনাতে জিম্বাবুয়েকে ১৬২ রানে পরাজিত করেছিল টাইগাররা। বড় জয়ের দিক থেকে তালিকাতে আছে ইংল্যান্ডও। ২০১৬ সালে মিরপুরে ইংলিশদের ১০৮ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি