মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অবশেষে গোল পেলেন দিবালা-ইকার্দি, জয় পেল আর্জেন্টিনা


অবশেষে গোল পেলেন দিবালা-ইকার্দি, জয় পেল আর্জেন্টিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ আর্জেন্টিনার জার্সি গায়ে এর আগে ১৭টি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি আর্জেন্টিনার তরুণ তারকা পাওলো দিবালা। ১৮তম ম্যাচে এসে জাল খুঁজে পেলেন এ জুভেন্টাস তারকা। দিবালার মতো ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছেন ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দিও। এ দুই তরুণের গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আলবেসেলেস্তারা।

চার দিন আগে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানেই জয় পেয়েছিল আর্জেন্টিনা। এদিন একই ব্যবধানে জয় পেলেও গোছানো ফুটবল খেলতে পারেনি দলটি। অবশ্য আগের ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন এনেছিলেন ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের অধিকাংশ সময় মাঝ মাঠেই ছিল বল। জোরালো আক্রমণও হয়নি খুব বেশি। মেনদোসার মালভিনাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটে এরিক লামেলার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ইকার্দি। আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে এসে গোল পেলেন এ তরুণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি