মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি যুদ্ধ শুরু (সরাসরি)


ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি যুদ্ধ শুরু (সরাসরি)


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

 


ডেস্ক রিপোর্টঃ অস্ট্রেলিয়া সফর শুরুর আগে থেকেই বেশ উত্তাপ ছড়াচ্ছিল ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এমনকি ভারতীয় গণমাধ্যমে তো বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল ‘ছোড় না মাত’ অর্থাত কখনোই ছেড়ে দেবো না। সেই যুদ্ধ শুরু হয়েছে আজ। ব্রিসবেনে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই ভারত-অস্ট্রেলিয়া যুদ্ধ। দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিকদের। কথার লড়াইয়ের পর এবার শুরু হয়েছে মাঠের লড়াই।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডার্চি শর্ট, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক স্টোইনিস, ম্যাকডরমেট, অ্যালেক্স ক্যারি, আন্দ্রে টাই, অ্যাডাম জাম্পা, বেহরেনডর্ফ ও বেন স্টেনলেক।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ প্যান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, ভুবনেশ্বর, বুমরাহ ও খলিল আহমেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি