শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিসেম্বরে কুমিল্লায় চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা সেন্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

সেলিম সজীবঃ
ঢাকাসহ মোট নয়টি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এখন ভিসা আবেদন করা যায়। এবার যোগ হচ্ছে আরও নতুন ছয় জেলা। ডিসেম্বরের শেষ নাগাদ চালু হচ্ছে নতুন ভিসা সেন্টারগুলো।

চালু হতে যাওয়া নতুন ছয়টি ভিসা রিসিভিং সেন্টার হলো- কুমিল্লা, সাতক্ষীরা, নোয়াখালি, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি