মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তেমন গুরুতর নয় নেইমারের পাওয়া চোট


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮


ডেস্ক রিপোর্টঃ কুঁচকিতে পাওয়া চোটের কারণে ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারকে নিয়ে দুশ্চিন্তা ভর করেছিলো ব্রাজিল শিবিরে। শুরুতে এই চোট নিয়ে ভয় থাকলেও পরে জানা গেলো গুরুতর নয় ব্রাজিল অধিনায়কের চোট।

ইংল্যান্ডে ম্যাচ শুরুর সাত মিনিটে কুঁচকিতে চোট লাগে নেইমারের। তাৎক্ষণিক চোটে খুঁড়িয়ে যেতে হয় তাকে। এমন চোট ব্রাজিলকে শুরুতে ভয় পাইয়ে দিলেও দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার জানান চোটের সার্বিক অবস্থা জানতে স্ক্যান করানো প্রয়োজেন। তবে নেইমার নিজেই জানালেন তার চোটটা গুরুতর নয়, ‘আমার মনে হয় না তেমন গুরুতর কিছু। তবে সবাইকে ধন্যবাদ যারা আমার অবস্থা জানতে বার্তা পাঠিয়েছে।’

নেইমার চলে যাওয়ার পর তার বদলি হয়ে নামা রিচার্লিসনের গোলে ক্যামেরুনকে ১-০ গোলে হারায় ব্রাজিল। যার ফলে টানা ষষ্ঠ ম্যাচে জয়ের দেখা পেলো নেইমারের দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি