বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা যাত্রী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৮

স্টাফ রিপোর্টারঃকুমিল্লার দেবিদ্বার উপজেলায় মালবাহি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী রহিমা বেগম (৪৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই যাত্রী।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত রহিমা বেগম দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের আবু ইউছুফের স্ত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি