মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোনালদোর গোলে তোরিনোকে হারালো জুভেন্টাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোকে হারালো জুভেন্টাস। শনিবার রাতে সিরি এ লিগের খেলায় প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে মাসসিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।

লিগে এ পর্যন্ত অপরাজিত ইউভেন্তুসের ১৬ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে পয়েন্ট হলো ৪৬। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।

ম্যাচের ৭৫ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি