শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লাতে সূর্যের দেখা মেলেনি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮


স্টাফ রিপোর্টারঃ কুমিল্লায় আজ সোমবার দিনভর সূর্যের দেখা মেলেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঠান্ডায় কাবু হয়ে পড়ে নগরবাসী।

সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় কুমিল্লায় এবং আশপাশের এলাকায়। এতে ঠান্ডা বেড়ে যায়। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়তে হয় অফিসগামী মানুষকে। অনেককে ছাতা মাথায় চলতে দেখা যায়।

শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন নগরীর ফুটপাতের দোকানগুলোতে। এজন্য সকাল থেকে নগরীর রাজগঞ্জ এলাকায় পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে বেচা-কেনা জমে উঠেছে আজ। সাধ ও সাধ্য অনুযায়ী সবাই গরম কাপড় কিনছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি