সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিরে গেলেন তামিম 


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। অন্যদিকে সফরকার‌ী উইন্ডিজ টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শুরুটা ভালোই করেছে । আজকের ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। এটা মাথায় রেখেই সফরকারীদের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে স্টিভ রোডসের শিষ্যরা।

মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। যার ফলে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল। ইনিংসের পঞ্চম ওভারে অ্যালেনের বলে কটরেলের হাতে ক্যাচ তুলে দেন তামিম। সাজঘরে যাওয়ার আগে তামিমের ব্যক্তিগত সংগ্রহ ১৫ রান।

এ রিপোর্টে লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান। ব্যাটিংয়ে অপরাজিত আছেন লিটন দাস ২৯ এবং সৌম্য সরকার ১ রান নিয়ে।

শর্ট বলে বাংলাদেশকে আজও ফঁদে ফেলতে চায় ক্যারিবিয়রা। অন্যদিকে শর্ট বলের ফাঁদে আর পা দেবেনা বাংলাদেশ। এমনটাই জানিয়েছে দুই দল। আজকের ম্যাচ ঘিরে একাদশে কোনো ধরনের পরিবর্তন আনেননি দুই দলের অধিনায়ক। যদিও সাকিবকে নিয়ে একটু সংশয় ছিল। তবে মাঠে ঠিকউ টস করতে দেখা গেছে সাকিবকে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেইটমিয়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশেন থমাস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি