মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএল খেলবে ভারতীয় ক্রিকেটাররা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা! নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ ছাড়া বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলেন না ভারতীয়রা ক্রিকেটাররা। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিধিনিষেধ আছে। তবে ক্রিকেটারদের বিপিএল খেলায় আপত্তি নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অমিতাভ চৌধুরীর।

যদিও বর্তমানে বিপিএলে এখন পর্যন্ত ভারতীয় কোন ক্রিকেটার অংশ নেয়নি। কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার আগ্রহ রয়েছে তাদের। প্রতি বছর ডিপিএলে বিভিন্ন দলের হয়ে খেলতে বাংলাদেশে আসেন এক ঝাঁক ভারতীয়। তাই ইচ্ছা থাকলে এখন থেকে বিপিএলেও খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা, জানিয়েছেন অমিতাভ চৌধুরী।

বাংলাদেশি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইচ্ছা পোষণ করলে ডিপিএলের মতো বিপিএলের অংশ নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। এতে খেলা কিংবা না খেলা পুরোটাই নির্ভর করছে তাদের ওপর।’

সাম্প্রতিক মৌসুমে ডিপিএলে খেলেছেন ইউসুফ পাঠান, উন্মুক্ত চাঁদ, রজত ভাটিয়ার মতো ক্রিকেটাররা। সামনে বিপিএলেও বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের উপস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিধিনিষেধ না থাকার কথা অমিতাভ চৌধুরী যতই বলুক না কেন, ভারতীয় বোর্ডের বড় সিদ্ধান্তের বিষয়ে যে কথাই বলতে চাননি তিনি। তার ভাষায়, ‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

আইপিলের মত বিপিএলও ক্রিকেট বিশ্বে এখন বেশ জনপ্রিয়। এখানে খেলতে আসছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। সুতরাং চাইলে খেলতে পারবেন ভারতীয়রাও, ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সচিব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি