মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসি-ডেম্বেলের গোলে বার্সেলোনার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ লিওনেল মেসি ও ওসমান ডেম্বেলের গোলে সেল্টা ভিগোকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করলো বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে ক্যাম্প ন্যুতে ২-০ গোলের জয় পেয়েছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

ম্যাচের ১০ মিনিটের মাথায় ডিবক্সের সামনে থেকে মেসির শট ফিরিয়ে দেন সেল্টা ভিগোর গোলরক্ষক। কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা ওসমান ডেম্বেলের ফিরতি শট ফেরানো সম্ভব হয়নি তার পক্ষে। গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে বল জড়ায় জালে। প্রথমার্ধের শেষ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এটি তার এ মৌসুমে লা লিগার ১৫তম গোল।

১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি