শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার প্রবীণ সাংবাদিক আব্দুস সোবহান আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮


স্টাফ রিপোর্টারঃ দৈনিক ভোরের কাগজ ও দৈনিক অবজারভার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি আব্দুস সোবহান ভূইয়া ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে সোমবার (২৪ ডিসেম্বর)সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ৃ রাজিউন)। তিনি কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ছিলেন।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের বাসিন্দা।

তাঁর মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা সম্পাদক পরিষদ, কুমিল্লা সাংবাদিক ক্লাব, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন এর সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি