ডেক্স রিপোর্টঃ এখন পর্যন্ত খেলার জগতের কোনো তারকার বায়োপিকে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। এবার এক ক্রিকেটারের চরিত্রে অভিনয়ের ইচ্ছা জানিয়েছেন তিনি।
‘চক দে ইন্ডিয়া’ ছবিতে কেবল তার চরিত্রের সঙ্গে ভারতীয় হকি দলের সাবেক কোচ রঞ্জন নেগির সামঞ্জস্য ছিল। বাস্তব জীবনের কোনো ক্রিকেটারকে রিল লাইফে ফুটিয়ে তোলেননি তিনি।
তবে এবার ঠিক সেটিই করতে চান শাহরুখ খান। খোলাখুলি জানিয়েছেন সে ইচ্ছার কথা। আর কোন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চান, সেকথাও বলেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিং খান বলেছেন, পর্দায় যদি তিনি যদি বিরাট কোহলি হয়ে ওঠেন, তাহলে ভাল লাগবে।
শাহরুখের কথা শুনে হেসে ফেলেছেন মিসেস কোহলি আনুশকা। তিনি বলেন, বিরাট কোহলি হতে হলে দাড়ি রাখতে হবে শাহরুখকে। শাহরুখের পাল্টা উত্তর, আনুশকার সঙ্গে তার আগের ছবি ‘জব হ্যারি মেট সেজাল’ ছবিতে অনেকটা বিরাটের মতোই দেখতে লাগছিল তাকে। সেখানে দাড়ি ছিল তার।
এরপরই কিং খানকে জিজ্ঞেস করা হয় পরের পরের প্রশ্ন, পর্দায় বিরাট সাজলে তার বিপরীতে কাকে চাইবেন অভিনেতা। এক মুহূর্ত না ভেবে মজা করে শাহরুখ বলেন, “ক্যাটরিনাকে। সে দেখতে আনুশকার মতো। সেই কারণে।”
এখন পর্যন্ত খেলার জগতের কোনো তারকার বায়োপিকে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। এবার এক ক্রিকেটারের চরিত্রে অভিনয়ের ইচ্ছা জানিয়েছেন তিনি।


























































