ডেক্স রিপোর্টঃ রোববার রাতে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার ফল ঘোষণার পর সলমন দর্শক এবং বিচারকদের সবাইকে ধন্যবাদ জানান তাকে এ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। সালমানের এ সাফল্যে খুব খুশি তার গ্রামের মানুষও। চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে আসা এই প্রতিভার নামই এখন মুখে মুখে ফিরছে।
’ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ভারতের হরিয়ানার ছেলে সালমান আলী সবেমাত্র সেলিব্রেটির তালিকায় নাম লিখিয়েছেন।
পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ রুপি ও একটি নতুন গাড়ি।
কিন্তু জানা গেছে, চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে তার পরিবার।
আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা যে ঘরে থাকেন, তাতে সেরকম কোনো ছাদ নেই। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্ন করতেই বেরিয়ে আসে এসব তথ্য।
চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে আসার বর্ণনা নিজ মুখেই দেন ২০ বছর বয়সের সালমান আলী। বলেন, খুবই গরিব পরিবার থেকে এসেছেন তিনি। বাড়ির চাল ছাওয়ার সংস্থান পর্যন্ত নেই। পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে চান। তাই পুরস্কারের অর্থ দিয়ে শুরুতেই ঘরের চাল ঠিক করতে চান তিনি। তাছাড়া, নানা কারণে তাদেরকে ঋণ নিতে হয়েছিল। এবার সেই ঋণও তিনি পরিশোধ করবেন। আরও বললেন, কখনো সুযোগ পেলে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।
রোববার রাতে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার ফল ঘোষণার পর সলমন দর্শক এবং বিচারকদের সবাইকে ধন্যবাদ জানান তাকে এ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। সালমানের এ সাফল্যে খুব খুশি তার গ্রামের মানুষও। চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে আসা এই প্রতিভার নামই এখন মুখে মুখে ফিরছে।
সাত বছর বয়স থেকেই গান শেখেন সালমান। ক্লাস নাইনে পড়ুয়া সালমান এ বার পড়াশোনা শেষ করতে চান। পুরস্কার মূল্য দিয়ে বাড়িতে সাহায্য করতে চাইলেও তার প্রধান লক্ষ্য এখনো গান। বলিউডে পায়ের তলার মাটি খুঁজে নেওয়া লড়াই এখন থেকেই শুরু করলেন তিনি।


























































