রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্ডিয়ান আইডল-১০ শিরোপা জিতে নেন সালমান আলী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ ২০১৮ সালের ইন্ডিয়ান আইডলের সেরার মুকুট জিতলেন সালমান আলী।

প্রথম রানারআপ হয়েছেন আঙ্কুশ বারডাওয়াজ এবং দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা রায়।

ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত গানের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-১০ এ বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টায় সেরার নাম ঘোষণা করা হয়।

বিচারক নেহা কাক্কর ও বিশাল দাদলানি ইন্ডিয়ান আইডল-১০ হিসেবে সালমান আলীর নাম ঘোষণা করেন। আড়াই কোটি ভোটারের ভোটে ইন্ডিয়ান আইডল-১০ শিরোপা জিতে নেন সালমান আলী।

সেরা হিসেবে সালমান আলী পেয়েছেন ২৫ লাখ রুপির চেক ও গাড়ি উপহার ও চ্যাম্পিয়ন ট্রপি। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। টপ ফাইভের অপর দুই প্রতিদ্বন্দ্বী নীতেন কুমার ও বিভোর পারাসারের প্রত্যেকের হাতে তিন লাখ রুপির চেক তুলে দেয়া হয়।

গতকালের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, হার্টথ্রোব নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। চলতি বছরের জুলাইতে জনপ্রিয় এ রিয়েলিটি শো শুরু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি