বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন বছরে জাজের ‘প্রেম আমার ২’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ ক্রিসমাসের প্রথমদিনে নতুন ছবি পোস্টার প্রকাশ করলো দেশীয় নামী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘প্রেম আমার ২’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী ও আদ্রিত। পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য।

ক্রিসমাসের প্রথমদিনে নতুন ছবি পোস্টার প্রকাশ করলো দেশীয় নামী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘প্রেম আমার ২’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী ও আদ্রিত। পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য।

জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন যৌথ প্রযোজনায় নির্মিত ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারী। মুক্তি উপলক্ষে জাজ মাল্টিমিডিয়া তাদের অফিসিয়াল পেজে ছবিটির একটি পোস্টার প্রকাশ করেন।

বুধবার ছবিটির প্রথম দর্শন প্রকাশ এর পর পোস্টারে দেখা গেছে তন্বী পোস্টারে দেখা গেছে তরুণী পূজাকে, নায়ক অদ্রিতের কপালে চুমো খাচ্ছেন। আকাশ ও পাহাড়কে একসুতোয় গাঁথা পোস্টারে রয়েছে নান্দনিকতার ছোঁয়া।

রাজ চক্রবর্তী পরিচালিত, সোহম ও পায়েল অভিনীত ‘প্রেম আমার’ সিনেমাটি কলকাতায় ২০০৯ সালে মুক্তি পেয়েছিলো। ছবিটি সেসময় ব্যবসায়িকভাবে সাফল্য পায়। এবার দুই বাংলায় যৌথভাবে নির্মিত হলো ‘প্রেম আমার ২’ সিনেমাটি ।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিলেটে শুর হয়েছিল ‘প্রেম আমার ২’ ছবির দৃশ্যধারণের কাজ। সেসময় ‘বৈধ কাগজ পত্র’ না থাকার অভিযোগ তুলে ছবিটির নির্মাণ আটকে দেয় পুলিশ। পরে পশ্চিমবাংলায় নির্মাণ শেষ হওয়া এই ছবিটি এখন রয়েছে মুক্তি দোঁড়গোড়ায়। নতুন বছরেই ছবিটি দর্শক দেখতে পাবেন বলে গণমাধ্যমকে জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘এটি আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ। প্রেমের গল্প নিয়ে তৈরি এ সিনেমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী। এটা কলকাতার ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রেম আমার’-এর সিক্যুয়েল হলেও এর গল্পটি পুরোটাই আলাদা।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি