বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হতে যাচ্ছে ১০ টেলিভিশন চ্যানেলের


বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হতে যাচ্ছে ১০ টেলিভিশন চ্যানেলের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে ৩টি টেলিভিশন চ্যানেলসহ ১০টি টেলিভিশন চ্যানেল। তবে চ্যানেলগুলো এখনও বাণিজ্যিকভাবে এই সেবা নেয়া শুরু করেনি। এখন বিনামূল্য হলেও মার্চ থেকে এ সেবা বাণিজ্যিকভাবে শুরু হবে বলে জানিয়েছে স্যাটেলাইট কোম্পানি। স্যাটেলাইটের মাধ্যমে মানসম্পন্ন সেবা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন টেলিভিশনের কর্মকর্তারা।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যদিয়ে গত ১১ মে বিশ্বে স্যাটেলাইটের অধিকারী ৫৭তম দেশ হিসাবে নাম লেখায় বাংলাদেশ। এর

নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে দেশে সেবা দেয়ার প্রস্তুতি নেয় বিসিএসসিএল।

সময় টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট সালাউদ্দিন সেলিম বলেছেন, এতোদিন আমাদের মনে হয়েছিলো আলাদা যন্ত্রপাতি কিনতে হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে যদি আমাদের সেই সুযোগ দেয়া হয়, তাহলে হয়তো এটার দরকার নেই।

কর্তৃপক্ষ জানায়, দুই মাস পরীক্ষামূলক ব্যবহারের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা সম্পূর্ণ ক্রটিমুক্ত হবে। এখন বিনামূল্যে ব্যবহার করলেও আগামী মার্চ থেকে অর্থ মূল্য পরিশোধ করতে হবে।

বর্তমানে বিদেশি স্যাটেলাইট সেবা নিয়ে প্রতি মেগাহার্জ ব্যান্ডউইথের জন্য গড়ে তিন লাখ ৩২ হাজার টাকা দিতে হচ্ছে টেলিভিশনগুলোকে। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে এই মূল্য আরো কম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি