শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেলে নিষেধাজ্ঞা থাকছে না


নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেলে নিষেধাজ্ঞা থাকছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে সাংবাদিকদের খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা থাকছে না।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে সাংবাদিকদের খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা থাকছে না। বিভিন্ন মহল থেকে এ বিষয়ে সমালোচনার পর পিছু হটছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে নিষেধাজ্ঞাটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাটি।

২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। এর পর দেশের বিভিন্ন সংবাদিক সংশ্লিষ্ট সংগঠন, বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করেন।

মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার আলোচনায় বসে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বুধবার বিকেলে জানান, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কমিশনের কাছে বিষয়টি তোলা হয়েছে। এখন অনুমোদন হলেই নতুন আদেশ জারি করা হবে।

প্রসঙ্গত: আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি