শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা-১১ আসনে ধানের শীষ প্রার্থী তাহেরের ভোট বর্জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৮

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে তার পক্ষে নির্বাচন পরিচালক আব্দুস সাত্তার এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন।

তিনি বলেন, ক্ষমতাসীনরা রাতের বেলা ভোট দিয়ে দেওয়ায়, কোন এজেন্ট ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি