শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনে আ’লীগের রাজী মোহাম্মদ ফখরুল বেসরকারিভাবে বিজয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৮


স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল ।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা রবীন্দ্র চাকমা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা প্রতীক) পেয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট প্রার্থী আবদুল মালেক রতন (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৯৫৮ ভোট এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মহসীন আলম (হাত পাখা) পেয়েছেন ২ হাজার ১২৭ ভোট ।

এই আসনে ১১০টি কেন্দ্রে নারী-পুরুষসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭৫১ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি