বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী


অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, শিশুদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া রোধসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

শুক্রবার চাঁদপুর সদর উপজেলায় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন।

দীপু মনি বলেন, বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে, সেসব সাফল্য এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি